সারাদেশ

খাগড়াছড়িতে সচেতনতামূলক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : ধর্ম নিয়ে সহিংসতা উস্কে না দিয়ে, ধর্ম নিয়ে অপকর্ম না করে, ধর্মকে হৃদয়ে ধারণ করতে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক কর্মসূচি প্রশিক্ষণ হয়েছে খাগড়াছড়িতে । সোমবার (৮ মার্চ ) সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে ধর্ম মন্ত্রণালয় এর অধীনে “ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে” এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খাঁন এমপি। এতে বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও নারী সংরক্ষিত আসনে মহিলা এমপি বাসন্তী চাকমা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রমূখ।

বক্তরা বলেন হৃদয়বান ব্যক্তিরা ধর্মকে বুকে ধারণ করে খুন, অপকর্ম ও বিভ্রান্তী না ছড়িয়ে নিজের গন্তব্যর দিকে এগোতে থাকে। যারা মন মানসিকতায় বড় তারা কখনো অশান্তি চায় না।

শান্তিতে বিশ্বাসী মানুষের মধ্যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সৃষ্টি হয় না। যারা সন্ত্রাস এবং জঙ্গিবাদ করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কর্মসূচিতে ইসলামানুসারী ইমাম, হিন্দু, বৌদ্ধ ধর্মালম্বীসহ সকল ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা