সারাদেশ

টিকা নিয়েই বিদেশে যেতে পারবেন: মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, সিলেট : যারা নতুনভাবে বিদেশে যাচ্ছেন তারা দেশে থেকেই ভ্যাক্সিন নিয়ে যেতে পারবেন। সেই ব্যবস্থা করেছে সরকার। এমনটাই জানালেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেন, বিদেশ যাত্রীরা দেশে ভ্যাক্সিন নিতে পারবেন। আমরা সেই ব্যবস্থা করেছি। আর যারা স্থায়ীভাবে দেশে ফিরে এসেছেন তারা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে সবার সাথে সমান প্রক্রিয়ায় ভ্যাক্সিন নিবেন।

তিনি সিলেট নগরীর শাহী ঈদগাহ সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সোমবার (৮ মার্চ) দুপুরে মাসব্যাপী নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যারা বিদেশে অবস্থান করছেন অস্থায়ী হিসেবে, অর্থাৎ সে দেশের নাগরিক নন তাদেরকে ভ্যাক্সিনের আওতায় নিয়ে আসতে এখনও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

তবে এ ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে মাদারীপুরের যুবক নিহত

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ক...

জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলি

দুটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন টমাস ডুলি। একটিতে ছিলে...

শনিবার ব্যাংক খোলা থাকবে

আগামীকাল শনিবার (২৩ মে) ব্যাংক খোলা থাকবে। সেদিন ব...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

গরুর জন্য ‘আবাসিক হোটেল’

দেশের অন্যতম গরু পালনকারী এলাকা হিসেবে পরিচিত পাবন...

অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে মন্তব্য ক...

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে...

হাম ও উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়ালো

হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল। গত ১৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা