সারাদেশ

নারীদেরকে অধিকার সচেতন হতে হবে: কুসিক মেয়র  

নিজস্ব প্রতিনিধি, খুলনা : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ দিবস উপলক্ষ্যে সোমবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

এসময় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র পরিচালনায় যে অবদান রেখেছেন তাতে সারা বিশ্বে তিনি আজ নারী নেতৃত্বের অন্যতম পথিকৃত। নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে দেশে অসংখ্য নারীবান্ধব কর্মসূচি নেয়া হয়েছে। মেয়র বলেন, নারীকে যখন দায়িত্ব দেয়া হয় তখন তাঁর মধ্যে নেতৃত্বের গুনাবলীও প্রকাশ পায়। তাই নারীকে তাঁর কাজের স্বীকৃতি দিতে হবে। সমাজে নিজের অবস্থান তুলে ধরতে নারীদেরকে অধিকার সচেতন হতে হবে। তখন প্রতিকূল পরিস্থিতিতেও নারী পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন।

নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবীর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এ্যাডভোকেট অলকানন্দা দাস, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা রুনু ইকবাল বিথার প্রমুখ বক্তৃতা করেন।

এসময় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন, বেসরকারি সংস্থা এবং স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত জানান মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা। খুলনা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনগুলো যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।

এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক জেলা প্রশাসন এবং সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২০২০-২১ অর্থবছরে (২য় কিস্তি) ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৯১ জন রোগীদের চিকিৎসা সহায়তা বাবদ এককালীন ৫০ হাজার টাকা করে মোট ৪৫ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

নীরবে কোলেস্টেরল বাড়াচ্ছে যে অভ্যাসগুলো

উচ্চ কোলেস্টেরলকে বলা হয় নীরব স্বাস্থ্যঝুঁকি। কারণ রক্তে কোলেস্টেরলের মাত্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা