সারাদেশ

বঙ্গবন্ধু সেতুতে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উভয় পাশের ২৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে প্রচণ্ড ভোগান্তিতে পরেছেন যাত্রীসহ দূরপ্রান্তের চালকরা।

সোমবার (৮ মার্চ) সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ও সেতু পশ্চিম সংযোগ সড়ক থেকে সিরাজগঞ্জের নলকা পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সেতু কর্তৃপক্ষ জানায়, গেলো রোববার সন্ধ্যা থেকে মহাসড়কটিতে যানবাহনের চাপ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার (৮ মার্চ) সকাল ৬টা পর্যন্ত সেতু দিয়ে ১৩ হাজার যানবাহন পাড়াপাড় হয়েছে। স্বাভাবিকভাবে যানবাহন পাড়াপাড়ের কথা ১০ হাজার। গাড়ির চাপ বেশি থাকায় সেতুর উভয় পাড়ে গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এছাড়াও লেন বাদ দিয়ে এলোমেলো গাড়ি চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে থেমে তেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত দুই লেনে যানবাহন চলাচল, সেতুর পশ্চিম পাড়ে চার লেনের কাজ চলমান থাকা এবং লেন বাদ দিয়ে এলোমেলো গাড়ি চলাচলের কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে। যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। আজ সকালেও মহাসড়কে গাড়ির চাপ ছিলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমে যাচ্ছে। অল্প সময়ের মধ‌্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা