সারাদেশ

মোংলায় ডুবন্ত কার্গো জাহাজের কয়লা উত্তোলন শুরু 

নিজস্ব প্রতিনিধি, মোংলা : ৮ দিন পর শুরু হয়েছে মোংলা বন্দরের পশুর চ্যানেলে ডুবন্ত কার্গো জাহাজের অভ্যন্তরের কয়লা অপসারণের কাজ। রোববার (৭ মার্চ) সকাল থেকে স্থানীয় ডুবরিরা ড্রেজারের মাধ্যমে এ কয়লা উত্তোলনের কাজ শুরু করেছে।

কয়লা উত্তোলণ কাজে নিয়োজিত ড্রেজার এম,ভি আল বাহার এন্ড কুলসুম’র মাষ্টার হুমায়ুন কবির বলেন, সপ্তাহখানেকের মধ্যে ডুবন্ত জাহাজের ভিতরে থাকা সমুদয় কয়লা উত্তোলন করা সম্ভব হবে। কয়লা অপসারণের পর ডুবন্ত জাহাজটি খালি হওয়ার পর সেটি উত্তোলনের কাজ করা হবে। ডুবন্ত কার্গো জাহাজ উদ্ধার ও কয়লা অপসারণের কাজ করছেন মোংলার ‘মোংলা স্যালভেজ এন্টারপ্রাইজ’।

মোংলা স্যালভেজ এন্টারপ্রাইজের আ: মান্নানের নেতৃত্বে ১০ সদস্যদের ডুবুরি দল এ কয়লা উত্তোলনের কাজ করছে।

উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি কার্গো জাহাজ এম,ভি বিবি-১১৪৮ বন্দরের হাড়বাড়িয়ায় অবস্থানরত একটি বিদেশী জাহাজ থেকে ৭শ মে: টন কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে রাত ১১টার দিকে পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় পৌঁছালে তলা ফেটে জাহাজটি ডুবে যায়। তবে এ সময় ওই জাহাজের মাষ্টারসহ ১১ জন নাবিক সাতরিয়ে নদীর কুলে উঠতে সক্ষম হন।

সান নিউজ/এমএএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা