সারাদেশ

চট্টগ্রামে ৬ পুলিশসহ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ব্যূরো : ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়ার অভিযোগে চট্টগ্রামের হাটহাজারী থানার ৬ পুলিশসহ উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক নারী। এই মামলায় পুলিশের ৩ সোর্সকেও আসামি করা হয়েছে।

রবিবার (৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।

মামলায় ছাত্রলীগের সভাপতি ছাড়াও অন্য আসামিরা হলেন, হাটহাজারী থানার এসআই মুকিব হাসান, এসআই মো. সেলিম মিয়া, এসআই কফিল উদ্দীন, কনস্টেবল মো. পারভেজ, কনস্টেবল মো. সাইফুল, কনস্টেবল বৈশাখী রহমান, পুলিশের সোর্স মো. রিংকু সুলতান (২৫), মো. হেলাল উদ্দীন ও মো. হেলাল (৩৫)।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ২৮ জানুয়ারি ভুক্তভোগী নারী নির্যাতন দমন ট্রাইব্যুাল ২-এ হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রমান সোহেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। ফলে ছাত্রলীগ সভাপতির যোগসাজশে রাসেল নামে একজন ভুক্তভোগীকে হাটহাজারী উপজেলা গেস্ট হাউস নিয়ে যায়। সেখানে আগে থেকে উপস্থিত থাকা পুলিশ সদস্যরা তাকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়। সেই মামলায় ৫ মাস কারাগারে ছিলেন ওই নারী।

বাদি পক্ষের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস বলেন, নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের ১৩ ও ১৫ ধারায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। আদালত মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা