সারাদেশ

খুলনায় সড়ক ও নৌ পরিবহন ২৪ ঘণ্টার জন্য বন্ধ

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে বিশৃঙ্খলার শঙ্কায় বিভাগীয় শহর খুলনার সঙ্গে সড়ক ও নৌ-রুটে সব পরিবহণ চলাচল ২৪ ঘণ্টার জন্য বন্ধ করেছে মালিকপক্ষ।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে থেকে শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের পরিবহণ চলাচল বন্ধ রয়েছে । এ ফলে চরম দুর্ভোগে পড়েছেন এসব রুটের সাধারণ যাত্রীরা।

এছাড়াও খুলনা জেলার দক্ষিণাঞ্চল কয়রা উপজেলার মদিনাবাদ, জোড়শিং ও সাতক্ষীরার নীলডুমুর রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে শনিবার সকাল থেকে পূর্ব-পশ্চিম রূপসা ঘাট এবং জেলখানা ও সেনেরবাজার ঘাটে ট্রলার পারাপার বন্ধ করা হয়েছে।

এ বিষয়ে লঞ্চ মালিক সমিতির কেউ কথা বলতে রাজি হয়নি। তবে লঞ্চ স্টাফরা বলেছেন বিএনপির সমাবেশের কারণে বন্ধ করা হয়েছে। খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সোনা বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এজন্য শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ১৮ রুটে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। যা অব্যাহত থাকবে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবহণ বিভাগের মালিকদের ডেকে নিয়ে খুলনার ১৮ রোডের সব গাড়ি চলাচল ২৪ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। বিএনপির সমাবেশ যেকোনও মূল্যে হবেই। মহারাজ চত্বরেই সমাবেশ হবে।

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের ৬ সিটিতে মেয়র প্রার্থীদের নেতৃত্বে মহাসমাবেশের পূর্বঘোষিত কর্মসূচি রয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি খুলনা সিটিতে মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে।

এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। বিশেষ অতিথি থাকবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চোধুরী ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়া প্রধান বক্তা ছয় সিটির মেয়র প্রার্থীরা।

সান নিউজ/খায়রুল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা