সারাদেশ

কুয়াশায় পথ হারানো নৌকার ৮ যাত্রী উদ্ধার

নিজস্ব প্রিতিনিধি, কক্সবাজার : কুয়াশায় পথ হারানো এক নৌকার আট যাত্রীকে উদ্ধার করেছে কক্সবাজার কোস্টগার্ড। নদীতে দিগ্বিদিক ঘুরতে থাকা ওই নৌকার যাত্রীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করলে তাদের উদ্ধার করে নিরাপদে কক্সবাজার পৌঁছে দেন কোস্টগার্ড সদস্যরা।

জানা গেছে, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে দুইটায় কক্সবাজারের মহেশখালীর বাকখালী নদীতে ঘন কুয়াশায় দিকভ্রান্ত হয়ে দুই ঘণ্টা ধরে ঘুরতে থাকা নৌকার যাত্রী শওকত ওসমান সবুজ ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, তারা আটজন যাত্রী রাত ১০টায় কক্সবাজারের ৬ নম্বর ঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকা যোগে মহেশখালীর উদ্দেশে রওনা দিয়েছিলেন। অনুকূল আবহাওয়ায় কক্সবাজার থেকে মহেশখালী পৌঁছাতে এক ঘণ্টার মতো সময় লাগে। এর মধ্যে ১৫ মিনিট নদীপথে বাকিটা সাগর পথে। কিন্তু তারা রওনা হওয়ার কিছুক্ষণ পর ঘন কুয়াশার কবলে পড়েন। এরপর দিকভ্রান্ত হয়ে দুইঘন্টা ধরে ঘুরছিলেন। তাদের নৌকার বৃদ্ধ মাঝি বুঝতে পারছিলেন না তারা নদীতে আছেন নাকি সাগরে আছেন। এভাবে ঘুরতে ঘুরতে তারা একটি ভাসমান বয়া দেখতে পান। তখন তারা বুঝতে পারেন তারা এখনও বাকখালী নদীতে আছেন। তখন কোনো উপায় না পেয়ে কলার ৯৯৯ এ ফোন করে উদ্ধার সহায়তা চান। ৯৯৯ তাদেরকে সেখানে অবস্থান করতে পরামর্শ দেয়।

পরে কোস্টগার্ড সদস্যরা ভোর রাত সোয়া তিনটার দিকে দিকভ্রান্ত নৌকাটিকে খুঁজে পায়। উদ্ধারকৃত যাত্রীদের নিরাপদে কক্সবাজার পৌঁছে দেয়। শীতল আবহাওয়ায় ও উদ্বেগে কাতর উদ্ধারকৃত যাত্রীদের প্রাথমিক শুশ্রূষা ও গরম খাবার পরিবেশন করে কক্সবাজার কোস্টগার্ড।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা