সারাদেশ

৩ কন্যা সন্তান জন্ম দেওয়ায় গৃহবধূকে নির্যাতন

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় পর পর তিনটি কন্যা সন্তান জন্ম দেওয়ায় তামান্না আক্তার (২৭) নামে এক গৃহবধূর উপর স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদ দ্বারা অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের নবিয়াবাদ এলাকায় এ নির্মম ঘটনাটি ঘটে। ঘটনার পর নির্যাতিত তামান্নার স্বামী মহসিন ভূঁইয়া ও তার বাবা শিশুমাষ্টারসহ বাড়ির লোকজন পলাতক রয়েছে।

নির্যাতনের শিকার গৃহবধূকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পারিবারিক সূত্র জানায়, ১১ বছর আগে রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের আব্দুল বারিক ভূঁইয়ার ছেলে মহসিন ভূঁইয়ার সাথে একই ইউনিয়নের তামান্নার বিয়ে হয়। তাদের সাংসারিক জীবনে পরপর তিনটি কন্যা সন্তানের জন্মলাভ করে। একটি পুত্র সন্তানের জন্য স্ত্রীর ওপর পাশবিক নির্যাতন চালাতেন মহসিন।

পুত্র সন্তানের আশায় এক বছর আগে গোপনে বিয়ে করেন মহসিন। প্রথমে অস্বীকার করলেও পরে বিয়ের কথা স্বীকার করে মহশিন। সম্প্রতি তার দ্বিতীয় স্ত্রীকে ঘরে তোলেন মহসিন। এ নিয়ে স্বামীর সাথে তামান্নার প্রায়ই বিতর্ক হলে গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে স্বামী, শ্বশুর শাশুড়ি ও ননদ মিলে গৃহবধূ তামান্নার ওপর অমানষিক নির্যাতন চালায়। এতে তার মাথা ও হাতে মারাত্মক রক্তাক্ত জখম হয়। পরে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ গিয়ে আহত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নির্যাতিত তামান্নার বাবা ফিরোজ মিয়া জানান, নির্যাতনের অভিযোগে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মহসিনের বিরুদ্ধে গত বছর একটি মামলা দায়ের করা হয়েছিল। পরে স্থানীয় শালিষীর মাধ্যমে নির্যাতন না করার শর্তে মামলাটি প্রত্যাহার করে নেন স্ত্রী তামান্না। এরপরও নির্যাতন থেমে থাকেনি। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেন মহসিন। পরে স্ত্রী তামান্নাকে বাড়ি থেকে বের করতেই এই পাশবিক নির্যাতন চালানো হয়। এ ব্যাপারে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান ফিরোজ মিয়া।

উপজেলার নবিয়াবাদ প্রতিবেশীরা জানান, এই গৃহবধূ একটা ভালো মানুষ, তার মতো এমন ভালো মেয়ে বর্তমান সমাজে পাওয়া খুবই দুষ্কর। তার একমাত্র অপরাধ পর পর তার গর্ভে তিনটি কন্যা সন্তান জন্ম দিয়েছে। এতো অত্যাচার এতো নির্যাতন কোন মানুষ মানুষকে করতে পারে না।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা (পিপিএম) জানান, পুলিশ খবর পেয়ে রাতেই গৃহবধূ তামান্নাকে তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা