আলিয়া ভাট
বিনোদন

এটাই আমি

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট গত ৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সদ্যজাত কন্যাকে নিয়ে বাড়িতে আছেন তিনি।

আরও পড়ুন: পোল্যান্ডে সেই ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন

বর্তমানে সন্তানকেই সমস্ত সময়টা দিচ্ছেন তিনি। মা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম পোস্ট করলেন আলিয়া। এতে মাতৃত্ব উপভোগ করছেন এমন আভাস দিয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া। ছবিতে তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না। তার হাতে একটি কফি মগ রয়েছে। সেটিতে লেখা রয়েছে ‘মা’। পোস্টের ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘এটাই আমি’।

আরও পড়ুন: বিরতির ঘোষণা দিলেন আমির

এদিকে অভিনেত্রীর ওই পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা। বেশিরভাগ অনুরাগীই তাকে তার সদ্যজাত সন্তানের ছবি পোস্ট করার অনুরোধ করেছেন।

এর আগে গত ২৭ জুন মা হতে যাওয়ার ঘোষণা দেন আলিয়া ভাট। আলট্রাসনোগ্রাফি করার সময়ে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এই ঘোষণা দেন তিনি। সম্প্রতি তার বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এসময় দুই পরিবারের সদস্য ছাড়াও এ জুটির বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: না ফেরার দেশে মহেশের বাবা

প্রসঙ্গত, গত এপ্রিলে বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে আলিয়ার মা হওয়ার খবরে বিতর্ক কম হয়নি। যেমন এপ্রিলে বিয়ে হয়ে জুনেই মা হওয়ার খবর শেয়ার করায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাহলে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তিনি? কারণ বেশ ত়ড়িঘড়ি করেই সারা হয়েছিল বিয়ের সব আয়োজন। এমনকি ভাট আর কাপুর পরিবারের কাছেও নাকি দিন কয়েক আগেই এসেছিল চার হাত এক হওয়ার শুভ সংবাদ।

সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া-রণবীর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’। বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে সিনেমাটি। সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, এসএস রাজামৌলির আগামী সিনেমা ‘এসএসএমবি২৯’-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে ‘গঙ্গুবাই’-কে। ‘আরআরআর’-এর পর আবার একটি তেলুগু সিনেমায় দেখা যাবে আলিয়াকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা