সারাদেশ

সড়কে ঝরলো ২৩ প্রাণ

নিজস্ব প্রতিবেদক : ছুটির দিনে সকাল থেকে বিকাল পর্যন্ত আট জেলায় সড়ক দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিশেষ করে সিলেটে ৮, বগুড়ায় ৬, ময়মনসিংহে ২, বরিশালে ২, ঝিনাইদহে ২, চট্টগ্রামে ১, চুয়াডাঙ্গায় ১ ও হবিগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) প্রতিনিধিদের পাঠানো সংবাদ থেকে বিষয়টি জানা গেছে।

সিলেট : ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের সংঘর্ষে ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমা থানার রশিদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জন এবং হাসপাতালে নেয়ার পর দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৮ জন।

বগুড়া : বগুড়ার শাজাহানপুরের ঢাকা-বগুড়া মহাসড়কে বাস-ট্রাক-অটোটেম্পুর ত্রিমুখী সংঘর্ষে অটোটেম্পুর চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্ট গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকসহ দুইজনের নিহত হয়েছেন। দুপুরে বগুড়া-নওগাঁ সড়কের তিষীগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাকচাপায় শহিদুল ইসলাম কায়সার রনি (৩০) ওজাহিদ হাসান রাসেল (২৮) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ধোবাউড়া-হালুয়াঘাট সড়কের মেকিয়ারকান্দা বাজারের ডোমঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল : চরমোনাই দরবারে জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে ফরিদুপর থেকে বরিশালে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই মোটর সাইকেল আরোহী। নিহতরা হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আলগী এলাকার সিরাজ শেখের ছেলে শরীফ শেখ (২০) ও একই এলাকার মো. ইউনুসের ছেলে আলামিন (২১)। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে।

ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে তিন মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম : চট্টগ্রাম মোটরসাইকেলের ধাক্কায় হাফেজ আব্দুর সাত্তার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নগরীর আগ্রাবাদ চৌমুহীন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর সাত্তার কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার দৌলত খাঁ এলাকায় কালা মিয়া মোল্লার ছেলে।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাখি ভ্যান (ব্যাটারিচালিত ভ্যান) উল্টে শিপন আলী (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসচাপায় আব্দুর রহমান সোহাগ (১৮) নামের এক টমটমচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে এ দুর্ঘটনা ঘটে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা