সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকার মিছিলে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভা নির্বাচনে নৌকার মেয়র প্রার্থীর মিছিলে ককটেল হামলার অভিযোগ উঠেছে। হামলায় ছাত্রলীগের দুই নেতা আহত হয়েছেন।

আহতরা হলেন, সদর উপজেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক রাব্বি ও শহর ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক সাব্বির।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে জেলা শহরের মেড্ডা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮টার দিকে মেড্ডা বাজার এলাকায় ছাত্রলীগের একটি মিছিলকে লক্ষ্য করে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করতেই এই ককটেল হামলা হয়েছে। ছাত্রলীগের নেতা-কর্মীকে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, আগামি ২৮ ফেব্রুয়ারি ইভিএম’র মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান মেয়র মিসেস নায়ার কবির (নৌকা), বিএনপি মনোনীত জহিরুল হক খোকন (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভূইয়া ( মোবাইল ফোন), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত নজরুল ইসলাম (হাতুড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আবদুল মালেক (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী আবদুল কারীম (নারিকেল গাছ)।

সান নিউজ/আকন্ঞ্জি/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা