সারাদেশ

চট্টগ্রামে নতুন এসপি ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ৯ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার অফিসের ভবন উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নগরের ষোলশহর ২ নম্বর গেট মোড়ে বেলা সাড়ে ১১টার দিকে ফিতা কেটে কার্যালয়টি উদ্বোধন করেন তিনি।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এ. বি. এম ফজলে করিম, মোসলেম উদ্দিন চৌধুরী, আবু রেজা নদভী, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের আনোয়ার হোসেন ও সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর প্রমুখ।

জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিষ্ঠালগ্ন থেকেই ষোলশহর ২নং গেটের এই এলাকায় পুলিশ সুপার কার্যালয়ের অবস্থান ছিল। কিন্তু ভবনটা পুরনো ও সংকীর্ণ হওয়ায় বেশ কয়েকবছর আগে থেকেই নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়। জেলা পুলিশের প্রস্তাবনা মোতাবেক নতুন ভবন নির্মাণের জন্য ২০১৭ সালে আদেশ পায় গণপূর্ত অধিদফতর। চার তলার এই ভবন নির্মাণে মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেয়া হয়েছে ৯ কোটি ১৭ লাখ টাকা।

গণপূর্ত অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে জেলা পুলিশ সুপার ভবনটি ছয় তলা বিশিষ্ট নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে চার তলা পর্যন্ত নির্মাণ করার অনুমতি দেয় গণপূর্ত অধিদফতর। সেই হিসেবে চার তলা নির্মাণ কাজ শেষ করা হয়েছে। বাকি দুই তলা প্রয়োজন হলে নতুন করে বরাদ্দ সাপেক্ষে করা হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালে গণপূর্ত বিভাগ-২-এর অধীনে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হলে সাময়িক সময়ের জন্য পুলিশি কার্যক্রম চলে যায় হালিশহর ছোটপুলের জেলা পুলিশ লাইন্সে। উদ্বোধনের পর আজ থেকে আবার পুরনো স্থানের নতুন ভবনে জেলা পুলিশের কার্যক্রম শুরু হলো।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা