সারাদেশ

প্রাইভেট পড়তে গিয়ে কলেজছাত্রী ধর্ষণের শিকার, গ্রেফতার ১

ব্যূরো চিফ, চট্টগ্রাম :
প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজ ছাত্রী। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আজমাইন আজিম আয়ান (২২) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকার জালালাবাদ হাউজিং সোসাইটি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া। তিনি জানান, ধর্ষণের ঘটনায় আজমাইন আজিম আয়ানকে প্রধান আসামি করে বৃহস্পতিবার সকালে থানায় মামলা হয়েছে।

মামলায় অন্য দুই আসামি হলেন-আজমাইনের আজিম আয়ানের সহযোগী তারেক আজিজ (২২) ও মোকারাম হোসেন (২২)। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

ওসি জানান, চট্টগ্রাম মহানগরীর ওআর নিজাম রোডের একটি বাসায় গত ১৫ দিন ধরে প্রাইভেট পড়তে যান ধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রী। কিন্তু ২৪ ফ্রেব্রুয়ারি বুধবার বিকেল ৫টার দিকে তাকে জোর করে ৩ নম্বর রোডের মাথা থেকে ১ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িতে নিয়ে ধর্ষণ করেন গ্রেফতার আজমাইন আজিম আয়ান।

এর আগেও গ্রেফতার আজমাইন প্রাইভেট পড়তে যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্যক্ত করতেন। ছাত্রীর পরিবার কিছুদিন আগে আজমাইনের বাবার কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেন। এরপর ক্ষিপ্ত হয়ে দুই সহযোগী নিয়ে ধর্ষণের এই ঘটনা ঘটান আজমাইন আজিম আয়ান।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা