সারাদেশ

পিকআপ ও ট্রলির সংঘর্ষে দুই ভায়রা নিহত 

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইল-জামালপুর সড়কের ধনবাড়ী উপজেলার ভাইঘাট সমতকুড় এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই ভায়রা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ধনবাড়ী উপজেলার ভাইঘাট সমতকুড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন। ধনবাড়ী থানার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রাম উত্তরপাড়া মৃত শফিকুল ইসলামের (শফি মেকার) ছেলে আল আমিন (৩২) ও জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হরখিলা গ্রামের সিরাজ আলী সিরুর ছেলে খোকন। তারা সম্পর্কে ভায়রাভাই।

উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া জানান, তারা দুজনই ঢাকায় চাকরি করতেন। তাদের শ্বশুরবাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে। তারা শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন। বুধবার রাতে ঢাকা থেকে তারা শ্বশুরবাড়ির জনৈক এক আত্মীয়ের বাসায় আসবাবপত্র নিয়ে যান। সেগুলো সরিষাবাড়িতে আত্মীয়ের বাসায় রেখে আবার ওই পিকআপেই ঢাকায় ফিরছিলেন তারা।
বৃহস্পতিবার দুপুরের ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তারা। এতে দুই যানবাহনের আরও চার জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/টিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে পাকিস্তান

পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরু...

ফিফা উইন্ডোর গ্যাঁড়াকলে ভুটান ম্যাচ মিস করছেন হামজারা

আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা সামলাতে হতে পারে ব...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

ইউক্রেনে মার্কিন সম্পত্তিতে রুশ হামলা

ইউক্রেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বহুজাতিক কোম্পানির কারখানা, গুদাম ও ক...

ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি সাত কলেজের শিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা