সারাদেশ

শেখ হাসিনাকে মারতে ষড়যন্ত্র চলছে: কৃষকলীগ সভাপতি 

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেছেন, ’৭৫-এর ১৫ আগস্ট আমাদের পূর্বপুরুষ রাজনীতিবিদরা সংগঠনকে সক্রিয় করার ব্যর্থতার দায়ভারের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে বাঁচাতে পারেনি। আজ শেখ হাসিনাকে মারতে ষড়যন্ত্র চলছে। আমি মনে করি, কৃষকলীগকে সংগঠিত করেই আমাদের প্রিয় নেত্রীকে বাঁচাতে হবে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা কৃষকলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা কৃষক লীগের আয়োজনে শহরের পুরাতন বাস টার্মিনালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষক লীগের সিনিয়রর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফ আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, নড়াইল পৌরসভার নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরাসহ কেন্দ্রীয়, জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা