সারাদেশ

মাটিরাঙ্গায় অবৈধ ৪ ইটভাটাকে ৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪টি ইটভাটাকে ৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট। আইন অমান্য করে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার ও ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে এই জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মাটিরাঙ্গা পৌর শহরের বিভিন্ন ইটভাটায় পৃথকভাবে ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন ও প্রশান্ত চক্রবর্তী।

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৬ ধারা মতে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার ও অবৈধভাবে বনের কাঠ পোড়ানোসহ লাইসেন্স না থাকায় চার ইটভাটার মালিককে ৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

আগামীতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন।

সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা