সারাদেশ

সোনারগাঁয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

নুরুল আজিজ চৌধুরী, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার ও একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে সমর আলী (৫০) নামে একজন নিহত হয়েছেন। এসময় মুক্তিযোদ্ধা, নারী, শিশুসহ ৩০ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে সোনারগাঁ পিরোজপুর নয়াগাঁও গ্রামে আলাউদ্দিন হাজী ও বরকত মোল্লার সমর্থকদের মধ্যে। নিহত সমর আলী আলাউদ্দিন হাজীর সমর্থক বলে জানা গেছে।

প্রত্যক্ষদশীরা জানায়, শুক্রবার রাতের হামলা ও সংঘর্ষের ঘটনার জের ধরে শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আলাউদ্দিন হাজীর সমর্থকরা বরকত মোল্লার সমর্থকদের উপর পুলিশের উপস্থিতিতে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের লোকজনরা সমর আলীকে কুপিয়ে আহত করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় উভয় গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সোনারগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার মো. তবিদুর রহমান।

ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁ থানা পরিদর্শক ওসি (তদন্ত) তবিদুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’গ্রুপে সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা