সারাদেশ

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার ট্রাক টার্মিনালের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে আইনুল ইসলাম নামের (৪০) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভা ট্রাক টার্মিনাল এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আইনুল ইসলাম বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের বেতবাড়ী এলাকার ইশারউদ্দিনের ছেলে। তিনি ট্রাক্টরে বালু লোড-আনলোড শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আইনুল ট্রাক্টরযোগে পঞ্চগড় জেলা শহর থেকে ময়দানদিঘীর দিকে যাচ্ছিলেন এদিকে ট্রাক টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীতগামী আরেকটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে পরবর্তিত্বে আইনুল মহাসড়কে ছিটকে পরলে ট্রাক্টরের পিছনের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলে মারা যান তিনি।

এসময় খবর পেয়ে সদর থানা পরিদর্শক জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন এবং ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।


সান নিউজ/আরআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা