সারাদেশ

মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধায় মোটর সাইকেলের ধাক্কায় পিলপিলি বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের উত্তর আনালেরতাড়ী গ্রামের রূপারবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিলপিলি বেগম খোলাহাটি ইউনিয়নের উত্তর আনালেরতাড়ী গ্রামের মৃত কফিল উদ্দীনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর থেকে বাড়ি ফিরছিলেন পিলপিলি বেওয়া। পথে রূপারবাজার নামক স্থানে এলে পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল বৃদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় মোটর সাইকেল আরোহীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন মোটর সাইকেলসহ একজনকে আটক করেন।

খোলাহাটী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেপরোয়া গতির কারণেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। আটককৃত মোটর সাইকেল আরোহী লিয়ন মিয়া বোয়ালী ইউনিয়নের দক্ষিণ হরিণসিংহা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে বলে তিনি জানান।


সান নিউজ/এমএল/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু

চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে যুক্...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

বন্ধুকে বাঁচাতে তুরাগে ঝাঁপ, প্রাণ গেল উভয়ের

গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ নদীতে গোসল করতে গিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা