সারাদেশ

খুলনায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা মহানগরীতে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় খুলনা সিটি বাইপাস সড়কে নির্মাণাধীন কারাগারের নিকটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন -মহানগীর রায়ের মহল বড় মসজিদ এলাকার বাসিন্দা মো. শহিদের ছেলে সাইফুল (৩৫) ও রায়ের মহল পশ্চিমপাড়া এলাকার মোল্লা শরিফুলের ছেলে নাঈম (২৬)। নিহতদের মধ্যে সাইফুল একটি মোটর সাইকেলের গ্যারেজে কাজ করে। আর নাঈম দিনমজুর।

তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রায়ের মহল এলাকা থেকে মোটরসাইকেলটি খুলনার জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল।

অপরদিকে যশোরগামী একটি ট্রাক নির্মাণাধীন কারাগারের অদূরে সিটি বাইপাস সড়কে আসলে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলে দুই জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত গতিতে চালিয়ে পালিয়ে যায়।

হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘রাতেই পুলিশ খবর শুনে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক টি আটকের চেস্টা চলছে।

সান নিউজ/খায়রুল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা