সারাদেশ

দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় পলিটেনিক ইন্সটিটিউটের দুই শিক্ষার্থী নিহতে প্রতিবাদ ও ট্রাক চালকের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে বারঘোরিয়া সেতু চত্বরে অবস্থায় নিয়ে এই অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থী।

এতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও শিক্ষার্থীরা জানান, বিকালে পৌনে ৫টার দিকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে ক্যাম্পাস থেকে সড়কে অবস্থান নেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে। প্রায় ৪০ মিনিট ধরে তারা সড়ক অবরোধ করে রাখে।

পরে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকরা এবং পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। অবরোধের কারণে দুই দিকে আটকা পড়ে বহু যানবাহন।

সদর থানার পরিদর্শক কবির হোসেন জানান, শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়ার পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে বেলা ১২টার দিকে শহরের রেহাইচর এলাকায় ট্রাকের ধাক্কায় মারা যান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী মিনারুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। পলিটেকনিক ইন্সটিটিউট থেকে বাই সাইকেলযোগে ফেরার পথে একটি ট্রাক ধাক্কা দিলে মারা যান তারা।

সান নিউজ/জেএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা