সারাদেশ

রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রংপুর সিটি কর্পোরেশন। রংপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরুজুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।

অভিযান চলাকালে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এতে বাধ সাজে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পরিত্যক্ত ভবনগুলো। যা নিজ মালিকানার দোহাই দিয়ে দখল করে রেখেছেন একটি মহল। বৃহস্পতিবার উক্ত ভবনের অবৈধ স্থাপনা বুলড্রেজার দিয়ে ভেঙে দেন রংপুর সিটি কর্পোরেশন।

রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরুজুল ইসলাম বলেন, রংপুর সিটি কর্পোরেশন কতৃৃক পরিচালিত রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। এই টার্মিনালের ব্যাপক উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এখানে রংপুর সিটি কর্পোরেশনের একটি পুরাতন ভবন রয়েছে। সেটি মালিকানা দাবি করেন একটি মহল। সমস্ত কাগজপত্র যাচাই বাচাই করে আজ তা ভেঙে দেয়া হয়েছে।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা