সারাদেশ

ময়না ইউপি: দলীয় মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকায় নতুন করে যুক্ত হলেন শিক্ষক জিয়াউর রহমান লিংকন। এই ইউনিয়ন থেকে অন্তত দশজন দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি উপজেলার ময়না ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং একই উপজেলার গুনবহা ইউনিয়নে অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় নদেরচাঁদ পিসি দাস একাডেমির সহকারী শিক্ষক।

মনোনয়ন প্রত্যাশী তরুণ এই যুবলীগ নেতা সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লক্ষ্য গ্রামকে শহরে রূপান্তর করা। আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে মাননীয় প্রধানমন্ত্রীর এই ভিশনকে এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। ময়না ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে পরিণত করবো।

তিনি আরও বলেন, আমি নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী। আমি নৌকা মার্কা পেলে নির্বাচন করব। আর না পেলে আমি আগে যেভাবে আপনাদের পাশে ছিলাম, সেভাবে পাশে থাকব।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে তার নিজ বাসভবনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তিনি একথা বলেন।

সম্প্রতি তিনি ময়না ইউনিয়নের মাধবপুর, গৌরিপুর, খাইলপাড়া, কান্দাকুল, ইচাখালি, মুরাইল, বান্দুগ্রাম, ময়না বাজার, বেলজানি, বানিয়াড়ি, চরবর্নি, কেয়াগ্রাম, খরসূতী, রানিদৌলাসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন। আগামীতেও তার এ গণসংযোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।


সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা