সারাদেশ

স্কুল ভবন উদ্বোধন করলেন সঞ্জীব কুমার ভাটি

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটি।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান শিক্ষক সাবিরুদ্দিনের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) ইকবাল হোছাইন, অফিসার-ইন-চার্জ (ওসি) ফরিদ হোসেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী কুনাল মুখার্জি, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠানের আগে চার তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও ফিতা কাটেন অতিথিবৃন্দ।

এর আগে ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটি শিবগঞ্জ মডেল স্কুল ও একটি মন্দির পরিদর্শন এবং উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।


সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

যুক্তরাষ্ট্র-চীন শীতল লড়াইয়ের নতুন অধ্যায়

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান দ্বন্দ্ব এখন আর শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সংকটের...

২০৩ দিন বন্ধের পর উৎপাদনে যমুনা সার কারখানা

গ্যাস সংকটে দীর্ঘ ৮ মাস (২০৩ দিন) বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জামাল...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা