সারাদেশ

ঝিনাইদহে মাইক্রোবাস শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে মাইক্রোবাস স্ট্যান্ড তুলে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।

অবরোধের ফলে সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার সকল রুটে সবধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান জানান, দীর্ঘদিন ধরে জেলা পরিষদের কাছ থেকে জায়গাটি লিজ নিয়ে মাইক্রোবাস ও প্রাইভেটকার স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে।

সোমবার সকালে কোনো নোটিশ ছাড়াই জেলা প্রশাসনের লোক এসে স্ট্যান্ডের মাইক্রোবাস ও প্রাইভেট কারগুলো সরিয়ে দিতে থাকে। এসময় প্রতিবাদে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং সকল সড়ক অবরোধ করে। পরে থানা পুলিশ এসে সেখানে স্ট্যান্ড রাখার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা দুপুর ১ টার দিকে অবরোধ তুলে নেয়।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শ্রমিকরা তাদের অবরোধ তুলে নিয়েছে আর যানবাহন চলাচল সম্পুর্ণ স্বাভাবিক আছে।


সান নিউজ/এসজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা