সারাদেশ

ইবিতে ভর্তিচ্ছুদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, ইবি : গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন সাধুবাদের হলেও পরীক্ষায় বিভাগ পরিবর্তন বন্ধ এবং সিলেকশন পদ্ধতি একটি হটকারী সিদ্ধান্ত। যা আমাদের ভবিষৎকে অনিশ্চিত ও অন্ধকারের দিকে ঠেঁলে দিয়েছে। কেননা এ সিদ্ধান্তের ফলে আমরা অধিকাংশ শিক্ষার্থীই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগটুকু পাচ্ছি না। যা খুবই হতাশজনক।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সারাদেশের ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছে সিলেকশন বাতিল ও বিভাগ পরিবর্তন ইউনিট বহালের দাবিতে অনশন কর্মসূচী পালনকালে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অর্ধদিবস ধরে এ কর্মসূচী পালন করে তারা। পরে দাবিসমূহ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বরাবর স্বারকলিপিও প্রদান করে তারা।

জানা যায়, অনশন কর্মসূচিতে কুষ্টিয়া, ঝিনাইদহ ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন কলেজ থেকে এইচএসসি পাশ করা প্রায় ৩০ জন শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় কুষ্টিয়া ইসলামিয়া কলেজ শিক্ষার্থী রোকনুজ্জামান, ঝিনাইদহের কেসি কলেজ শিক্ষার্থী সুলাইমান হোসেন, এবং ঝিনাইদহ দুঃখী মোহাম্মদ কলেজ শিক্ষার্থী অঙ্কুর খন্দকার, রানা আহমেদ, রাজশাহী কলেজিয়েট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জাকিরুল ইসলাম এবং রাজশাহী বরেন্দ্র কলেজ শিক্ষার্থী মেসবাউল ইসলাম বক্তব্য রাখেন।

এসময় তারা বলেন, বিভাগ পরিবর্তন বন্ধের জন্য যারা দেড় বছর (সেকেন্ড টাইমার হিসেবে) ধরে বিভাগ পরিবর্তনের প্রস্তুতি নিয়ে আসছি তারা এখন চরম বিপাকে আছি। তাছাড়া সিলেকশন পদ্ধতির জন্য প্রায় দুই তৃতীয়াংশেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণেরই সুযোগ পাচ্ছি না। এটা হতাশাজনক এবং আত্মহত্যার উপেয়। আমাদেরকে অন্তত পরীক্ষায় বসার সুযোগ দেয়া হোক যাতে করে নিজেদের মেধার পরিচয় দিতে পারি। এদিকে তাদের দাবি না মেনে নেয়া হলে একযোগে সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় ভর্তিচ্ছুরা।


সান নিউজ/এএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা