সারাদেশ

পাবিপ্রবিতে শিক্ষকের পদোন্নতি আটকে রাখার প্রতিবাদে অনশন

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক ড. এম আব্দুল আলীমের পদোন্নতি আটকে রাখা ও তাকে লিগ্যাল নোটিশ দেয়ার প্রতিবাদে অনশন কর্মসূচী পালন করেছেন কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী।

রোববার (২১ মার্চ) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ কর্মসূচী পালন করেন। বাংলা ও সমাজকর্ম বিভাগের কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী এ কর্মূসচীতে অংশ নেন।

এ সময় শিক্ষক সমাজকর্ম বিভাগের সহকারি অধ্যাপক সাবেক প্রক্টর আওয়াল কবির জয় অভিযোগ করে বলেন, বাংলা বিভাগের শিক্ষক ড. আব্দুল আলীমের পদোন্নতি অন্যায়ভাবে ও ক্ষমতার অপব্যবহার করে আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রোস্তম আলী।

এছাড়াও তিনি আইসিটি আইনে মামলার ভয় দেখিয়ে ড. আলীমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। যা আমাদের শিক্ষকদের কাছে কোনোভাবেই কাম্য নয়। আমরা অবিলম্বে তার পদোন্নতি দেবার আহবান জানাচ্ছি।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রোস্তম আলী বলেন, এখানে তার কিছু করণীয় নেই। তার পদোন্নতি আটকে আছে রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তের উপরে। ড. আলীমের বিষয়ে একটি তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর রিজেন্ট বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমি তো রিজেন্ট বোর্ডের বাইরে যেতে পারবো না।


সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা