শিক্ষা

পাবিপ্রবির সাধারণ সম্পাদককেও অবাঞ্ছিত ঘোষণা

রাকিব হাসনাত, পাবনা: নবগঠিত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল্লাহকে রাজাকার পরিবারের সন্তান অ্যাখ্যায়িত করে তাকে অবাঞ্ছিত ঘোষণা ও বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় তার পদত্যাগও দাবি করেছেন তারা।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে গুড়িয়ে ফাইনালে পাকিস্তান

বুধবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট ও ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় নেতাকর্মীরা বলেন, নুরুল্লাহর পুরো পরিবার রাজাকার। তারা বাবা আব্দুল আলিম ও দাদা মহিরুদ্দিন মকাই ৭১-এ মুক্তিযুদ্ধকালীন সময়ে দেশবিরোধী কর্মকাণ্ডের জড়িত ছিল।

ইতোমধ্যেই বিষয়টি নিয়ে পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক প্রকল্প কমান্ডার মো. আলী জব্বার, মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাকসহ ১৩ জন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। এরপরও কেন্দ্রীয় ছাত্রলীগ তার মতো বিতর্কিত ব্যক্তিকে সাধারণ সম্পাদক বানিয়েছে, যা খুবই দুঃখজনক।

আরও পড়ুন: আইএমএফের ঋণ পেতে যাচ্ছি

তারা আরও বলেন, পাবিপ্রবির ত্যাগী নেতাকর্মী এই বিতর্কিত সাধারণ সম্পাদককে মানতে পারছে না, মানবে না। তাকে সমস্ত নেতাকর্মীরা অবাঞ্ছিত ঘোষণা করেছে। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে না হলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ক্যাম্পাসে প্রতিহত করবে।

এর আগে মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে নবগঠিত পাবনা জেলা ছাত্রলীগের কমিটির সাধারণ সম্পাদক মীর রবিউল ইসলাম সীমান্তকেও অবাঞ্ছিত ঘোষণা করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। অবিলম্বে তাকে বহিষ্কার করা না হলে তাকেও পাবনায় প্রতিহতের ঘোষণা দিয়েছেন তারা।

প্রসঙ্গত, গত সোমবার (০৭ নভেম্বর) পাবনা জেলা ছাত্রলীগ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই দুটি ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এতে ৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে সভাপতি পদে মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক পদে মীর রবিউল ইসলাম সীমান্তকে অনুমোদন দেওয়া হয়েছে। আর ১৯ সদস্যের কমিটিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে সভাপতি করা হয়েছে ফরিদুল ইসলাম বাবুকে, সাধারণ সম্পাদক করা হয়েছে মো. নূরুল্লাহকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা