শিক্ষা

ববি শিক্ষার্থীর মৃত্যু, মহাসড়ক অবরোধ

সান নিউজ ডেস্ক: বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল ইমন নিহতের ঘটনায় সাকুরা বাসের রুট পারমিট সাময়িক বাতিলসহ পাঁচ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন তার সহপাঠীরা। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যাচ্ছেন।

আরও পড়ুন: যুদ্ধে প্রচণ্ডভাবে হোঁচট খেয়েছি

মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামনে পটুয়াখালী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা। এর আগে গত রোববার (৬ নভেম্বর) ফরিদপুরের ভাঙ্গায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল ইমন সাকুরা বাসের ধাক্কায় গুরুতর আহত হন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ইমন মারা যায়। নিহত ইসমাইল ইমন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও ভোলার বাসিন্দা।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো- সাকুরা বাসের রুট পারমিট সাময়িক বাতিল করতে হবে, ইসমাইল ইমনের মৃত্যুর জন্য ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি টাকা দিতে হবে, চিকিৎসায় গাফিলতির কারণ খতিয়ে দেখে দোষীদের আইনের আওতায় আনতে হবে, প্রত্যেক বাসকে জিপিএস ট্র্যাকিং-এর আওতায় এনে অতিরিক্ত গতির জন্য জরিমানার ব্যবস্থা করতে হবে ও স্পিড লক ব্যবস্থা কার্যকর করতে হবে।

আরও পড়ুন: ধর্ষণ মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সাকুরা বাসের চাপায় ইমন মারা গেছে। তার হত্যার বিচার চেয়ে আমরা সড়ক অবরোধ করেছি। যতদিন দাবি আদায় না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাব।

তারা আরও বলেন, সড়কে বিশৃঙ্খলা পুরোনো। সরকার সড়কে শৃঙ্খলা ফেরাতে কোনো উদ্যোগ নেয়নি। আমরা আজকে আন্দোলনে যেতে বাধ্য হয়েছি। আমরা ইমনের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

আরও পড়ুন: ঘুস এখন ডলারে লেনদেন হচ্ছে

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. খোরশেদ আলম বলেন, ঘটনাটি সমাধানের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। আমরা চাচ্ছি বিষয়টি দ্রুত সমাধান করতে। এছাড়া নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা