জাতীয়

ঘুস এখন ডলারে লেনদেন হচ্ছে

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট বলেছেন, ঘুস লেনদেনে এখন টাকা নয় মুদ্রা হিসেবে ডলারের লেনদেন হচ্ছে।

আরও পড়ুন: ডিভোর্সের পথে শোয়েব ও মির্জা!

সিলেট জেলা কারাগারে একই নামের একজনের পরিবর্তে অন্যজন চাকরি করছেন- এ সংক্রান্ত রিট আবেদনের শুনানিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করেন।

জহুরুল ইসলাম নামে একজনের পরিবর্তে কারাগারে চাকরি করছেন একই নামের অন্যজন- এ সংক্রান্ত রিটের শুনানি হয়। মঙ্গলবার (৮ নভেম্বর) দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ শুনানিতে অংশ নেন।

আরও পড়ুন: ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

আদালতে দুদকের পক্ষে শুনানিতে আইনজীবী ছিলেন মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

শুনানিতে আইনজীবী খুরশীদ আলম খান বলেন, একজন চাকরিপ্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তারপরেও তাকে জয়েন (যোগদান) না করিয়ে একই নামে অন্য একজনকে চাকরি করতে দেওয়া হয়। এমন অভিযোগ ওঠায় চাকরিপ্রার্থী রিট করেছেন।

এসময় রিটকারী আইনজীবীর উদ্দেশে হাইকোর্ট বলেন, এসব বিষয়ে তো দুদক ব্যবস্থা নিতে পারে। দুদক কী এগুলো দেখছে না? আপনারাই চাকরির সুযোগ করে দিয়েছেন।

তখন আইনজীবী খুরশীদ আলম খান বলেন, এ জন্যই তো আমরা এসেছি।’ আদালত আইনজীবীকে বলেন, ‘এখন আসছেন। ধরা খাওয়ার পরে…।

আরও পড়ুন: ৯০০ কোটি ডলার পাচ্ছে পাকিস্তান

তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাশার বলেন, টেলিভিশনে প্রতিবেদন হয়েছে, সিলেট কারাগারে চাকরি না পেয়েও ২০০ কারারক্ষী কাজ করছেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৮৮ জনকে পাওয়া গেছে যাদের চাকরি না হলেও কাজ করছেন। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজ শুনানি হয়েছে।

এসময় আদালত আইনজীবীদের উদ্দেশে বলেন, গণেশ যদি সব জায়গায় রাজত্ব করে, তাহলে তো হলো না। আর এখন তো টাকায় নয়, ঘুস লেনদেন হয় ডলারের মাধ্যমে।

শুনানির একপর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, গণমাধ্যমে দেখা যায়, ঘুস লেনদেনে বস্তায় বস্তায় টাকা লেনদেন হয়। তখন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, এখন আর টাকায় নয়, ঘুষ নিচ্ছে ডলারে।

আরও পড়ুন: ৯০০ কোটি ডলার পাচ্ছে পাকিস্তান

ছদ্মবেশ ধারণ ও বিভিন্ন জাল-জালিয়াতি করে চট্টগ্রাম ও সিলেটে ২০০ জন কারারক্ষী চাকরি করছে বলে গণমাধ্যমে খবর প্রচারিত হয়। পরে কারা কর্তৃপক্ষ তদন্ত করে ৮৮ জনের বিরুদ্ধে জালিয়াতির প্রমাণ পায়। এর মধ্যে তিনজনকে পাওয়া যায়, যারা একজনের পরিবর্তে আরেকজন চাকরি করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা