প্রতীকী ছবি
খেলা

নিউজিল্যান্ডকে গুড়িয়ে ফাইনালে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে উরিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান।

আরও পড়ুন: দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু

বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি নিউজিল্যান্ড। ৪ উইকেট হারিয়ে কিউইরা করে ১৫২ রান। দলের হয়ে ৩৫ বলে সর্বোচ্চ ৫৩ রান করেন ড্যারেল মিচেল। এছাড়া ৪২ বলে ৪৬ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

সিডনিতে টস জিতে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড। শুরুটাই ভালো ছিল। ইনিংসের তৃতীয় বলে শাহিন শাহ আফ্রিদি এলবিডব্লিউ করেন ফিন অ্যালেনকে (৩ বলে ৪)। দেখেশুনে খেলতে থাকা ডেভন কনওয়ে ২০ বলে ২১ করে শাদাব খানের সরাসরি থ্রোতে রানআউট হন।

আরও পড়ুন: যুদ্ধ জয় করেছি, খেলায়ও জিতবো

পাওয়ার প্লেতে তারা একদমই সুবিধা করতে পারেনি। ২ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ৩৮ রান। অষ্টম ওভারে মোহাম্মদ নওয়াজ ফিরতি ক্যাচ বানান গ্লেন ফিলিপসকে (৮ বলে ৬)।

সেখান থেকে কেন উইলিয়ামসন আর ড্যারেল মিচেলের ৫০ বলে ৬৮ রানের জুটি। ৪২ বলে ৪৬ করে উইলয়ামসন বোল্ড হন শাহিন আফ্রিদির বলে। তবে ড্যারেল মিচেল একদম ইনিংসের শেষ পর্যন্ত খেলে গেছেন। ৩৫ বলে ৩ চার আর ১ ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। ১২ বলে ১৬ করেন জেমস নিশাম।

পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল শাহিন শাহ আফ্রিদি। ২৪ রানে তিনি নেন ২টি উইকেট।

আরও পড়ুন: আইএমএফের ঋণ পেতে যাচ্ছি

জবাবে ১৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ১২.৪ ওভারে ১০৫ রানের জুটি গড়েন অধিনায়ক বাবর আজম।

৩৮ বলে ফিফটি পূর্ণ করার পর ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারির কাছে ক্যাচ তুলে দিয়ে ফেরেন বাবর। তার আগে ৪২ বলে ৫৩ রান করেন পাকিস্তানের এই অধিনায়ক।

বাবর আজম আউট হওয়ার পর মোহাম্মদ হারিসের সঙ্গে ২৬ বলে ২৭ রানের জুটি গড়েন রিজওয়ান। এই জুটিতেই ফিফটি পূর্ণ করেন তিনি। ফিফটির পর ৪৩ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করে ফেরেন রিজওয়ান।

আরও পড়ুন: বাংলাদেশের শিশুরা সাহসী

এরপর শান মাসুদকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মোহাম্মদ হারিস। জয়ের জন্য শেষ দিকে ৭ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ৩ রান। ১৯তম ওভারের শেষ বলে আউট হন হারিস। তার আগে ২৬ বলে দুই চার আর এক ছক্কায় করেন ৩০ রান।

শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ২ রান। ওভারের প্রথম বলটি ওয়াইড দেন টিম সাউদি। পরের ডেলিভারিতে সিঙ্গেল নিয়ে দলের জয় নিশ্চিত করে পাকিস্তানকে ফাইনালে তুলে দেন শান মাসুদ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা