সারাদেশ

অর্থ আত্মসাতের অভিযোগে উপজেলা চেয়ারম্যান অপসারণ

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর বেলাব উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যানের অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সমসের জামান ভূইয়াকে (রিটন) চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ সামসুল হক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে অপসারণ করা হয়। একই সাথে উপজেলার প্যানেল চেয়ারম্যান-১ মো. মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীরকে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হয়।
এর আগে ওই উপজেলার ভাইস চেয়ারম্যানদের সম্মানী ভাতা, ভ্রমণ ভাতা ও আপ্যায়ন ভাতা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় সমসের জামান রিটনকে কেন অপসারণ করা হবে না সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। পরে গত ১৮ জানুয়ারী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা শাখা-২ এর উপসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। পরবর্তী ১০ কার্য দিবসের মধ্যে এর ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। গত ৫ মার্চ ২০২০ নরসিংদী জেলা প্রশাসকের কাছে আইনগত সুরাহা চেয়ে মহিলা ভাইস চেয়ারম্যানের পেডে লিখিত আবেদন করেছিলেন দুই ভাইস চেয়ারম্যান।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বেলাব উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান ভূঞা জাহাঙ্গীর ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা প্রতি মাসের ৩-৪ তারিখে সোনালী ব্যাংক বেলাব শাখা থেকে নিজেদের সম্মানী ভাতা উত্তোলন করেন। গত ২০১৯ সালের নভেম্বর মাসের মাসিক ভাতা ২৭ হাজার, ভ্রমণ ভাতা আট হাজার, আপ্যায়ন ভাতা পুরুষ ভাইস চেয়ারম্যানের ৪ হাজার ৪২১ টাকা ও মহিলা ভাইস চেয়ারম্যানের ৪ হাজার ৩৬৬ টাকার চেক যথারীতি অফিস সহকারী তৌফিক আফ্রাদের নিকট দাবি করলে তিনি জানায়, উপজেলা চেয়ারম্যান পুরো চেক বই তার কাছ থেকে নিজের হেফাজতে নিয়ে গেছেন। পরবর্তীতে ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায়, ৪ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান তাদের টাকা উত্তোলন করে ফেলেছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি দ্রæত সুরাহা করতে চেয়ারম্যানকে অনুরোধ জানান। কিন্তু দুই মাস অতিবাহিত হলেও বিষয়টি সুরাহা না হওয়ায় নরসিংদী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন দুই ভাইস চেয়ারম্যান। এ ছাড়াও স্থানীয় সরকার মন্ত্রী, শিল্পমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব এবং বিভাগীয় কমিশনারের কাছে অনুলিপি দেওয়া হয়।

এ বিষয়ে গত ৩ ডিসেম্বর নরসিংদী সার্কিট হাউজে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) খান মো. নূরুল আমিনের নেতৃত্বে তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। তদন্ত শেষে নিয়ম বহির্ভূত অর্থ আত্মসাতের কারণে উপজেলা পরিষদ আইনে অপসারণ, অনাস্থা ও পদ শূন্যতা বিধিমালা ২০১৬ মোতাবেক চেয়ারম্যানের পদ থেকে কেন অপসারণ করা হবে না সে মর্মে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা