সারাদেশ

গাইবান্ধায় প্রাণঘাতী ১৩ ট্রাক্টর জব্দ

মাসুম লুমেন, গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন বিআরটিএ পরিদর্শক আমিনুল ইসলাম খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদার রহমান এবং জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ নুর-ই আলম সিদ্দিক।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ অভিযানে ১৩টি ট্রাক্টর আটক করা হয় এবং ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এসময় দুটি ট্রাক্টরকে নগদ দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে গাইবান্ধা জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ নুর-ই আলম সিদ্দিক সান নিউজকে বলেন, সম্প্রতি গাইবান্ধার প্রত্যন্ত এলাকার সড়কে, মহাসড়কে ট্রাক্টরের (কাঁকড়া) চাকায় পিষ্ট হয়ে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। আর এরই প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে জোর নজরদারি শুরু করা হয়েছে। লাইসেন্স বিহীন অবৈধ ট্রাক্টরের যত্রতত্র চলাচল নিয়ন্ত্রণের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ কারণে আজ সকাল থেকেই মাইকিং করে ট্রাক্টর মালিকদেরকে সাবধান করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

৫০–৬০ ডলারে স্মার্টফোন, ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য সরকারি উদ্যোগ

দেশের বিপুলসংখ্যক ফিচার ফোন ব্যবহারকারীকে ডেটা নেটওয়ার্কের আওতায় আনতে কম দামে...

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বকেয়া বেতন ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা