সারাদেশ

পাওয়ার গ্রিডে পুলিশ পরিচয়ে ডাকাতি

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের নির্মাণাধীন একটি বিদ্যুৎ গ্রিডে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা সদরের পোষ্টকামুরী চরপাড়া নামক স্থানে নির্মাণাধীন ওই বিদ্যুৎ গ্রিডে এ ডাকাতির ঘটনা ঘটে।

এসময় ডাকাত দল গ্রিডে কর্মরত ১৮-২০ জন সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকিয়ে হাত-মুখ ও পা বেঁধে মারপিট করে নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়।

পুলিশ জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নির্মাণাধীন ওই গ্রিডের প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীর কাছে ডাকাত দলের একজন সদস্য নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর ডাকাত দলের অন্য আরও সদস্যরা পুলিশ পরিচয় দিয়ে একে একে ভেতরে প্রবেশ করে গ্রিডে কর্মরত সিমেন্স, আরপিপি এবং এনার্জিপ্যাক কোম্পানির ইঞ্জিনিয়ার, ফোরম্যান ও নিরাপত্তাকর্মীসহ ১৮-২০ জন সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তাদের মুখ-হাত ও পা বেঁধে একটি কক্ষে আটকিয়ে মারপিট করে নগদ এক লাখ টাকা, দুইটি সোনার আংটি, ২৫০ মিটার কন্ট্রোল ক্যাবল, ১০০০ মিটার জিবি ক্যাবল ও ২৫০ মিটার বিল্ডিং ওয়্যারক্যাবলসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়। মধ্যরাত পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মির্জাপুর থানা পুলিশ গিয়ে জিম্মিদের উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলার প্রস্তুতি চলছে। মালামাল উদ্ধারসহ ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে জোর প্রচেষ্টা শুরু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সান নিউজ/টিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা