সারাদেশ

কাউন্সিলর তরিকুল হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে চাঞ্চল্যকর কাউন্সিলর তরিকুল হত্যা মামলার প্রধান আসামি শাহাদত হোসেন বুদ্দিনের ছেলে সাব্বির হোসেনকে (২০) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। পরে হত্যার ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে মো. রতন (২২) নামের এক আসামিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর থানা চত্বরে সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার।

আটককৃতরা হলেন, শাহেদ নগর ব্যাপারী পাড়ার বাসিন্দা তরিকুল হত্যা মামলার ৬নং আসামি শাহাদৎ হোসেন বুদ্দিনের ছেলে সাব্বির হোসেন ও মৃত পান্নু ব্যাপারীর ছেলে মো. রতন।

অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সদর উপজেলার ফকিরতলা ব্রিজ এলাকা থেকে সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি অটো পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অপর আসামি রতনকে শহরের এসএস রোড থেকে আটক করা হয়।

তিনি আরও জানান, এই হত্যা মামলায় ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ৫জন এজাহারভুক্ত আসামি ও অপর ৫ জন সন্দেহভাজন আসামি। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গণনায় ৮৫ ভোটে বিজয়ী হন তরিকুল ইসলাম। ফলাফল ঘোষণা হওয়ার পরপরই পরাজিত প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনের সমর্থকগণ বিজয়ী প্রার্থীদের ওপর হামলায় চালায়। এ সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে বিজয়ী কাউন্সিলর তরিকুল গুরুতর আহত হন। ওইদিন রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। ১৭ জানুয়ারি রাতে নিহতের ছেলে একরামুল হক হৃদয় বাদী হয়ে পরাজিত প্রার্থী ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বুদ্দিনকে প্রধান আসামি করে ৩২জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

সান নিউজ/রেজাউল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা