সংগৃহীত ছবি
বিনোদন

মির্জাপুর সিরিজে হৃতিক রোশন 

বিনোদন ডেস্ক: মির্জাপুর সিরিজের প্রধান চমকই হল কালিন ভাইয়া চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী। এই কালিন ভাইয়া ও গুড্ডু ভাইয়ের সংঘাতই এই সিরিজের মূল গল্প। তবে শোনা যাচ্ছে,পঙ্কজ ত্রিপাঠীর জায়গায় এবার কালিন ভাইয়ের চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে।

আরও পড়ুন: মালাইকার বাবার আত্মহত্যা

বলিউডে জোর গুঞ্জন ‘মির্জাপুর’ সিরিজের নির্মাতারা এই সিরিজকে এবার সিনেমার রূপ দিতে চলেছে আর ‘মির্জাপুর’ সিনেমাতেই কালিন ভাইয়া চরিত্রে দেখা যাবে হৃতিককে। তবে এ নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি ‘মির্জাপুর’ টিম।

বক্স অফিসে বহুদিন হল ভালো ব্যবসা করতে পারছে না হৃতিকের সিনেমা। এই যেমন সম্প্রতি হৃতিকের ‘ফাইটার’ও বক্স অফিসে তেমন ভালো আয় করতে পারেনি। ‘ফাইটার’ ছবির ভরাডুবির দুঃখ সামলে ওঠার আগেই নতুন বিপাকে পড়লেন হৃতিক।

আরও পড়ুন: সংসার ভাঙলো জয়ম রবির

হৃতিক ভক্তরা বলছেন, হয়তো মির্জাপুর-এ কালিন ভাইয়া চরিত্র ফের হৃতিকের কপাল ফেরাতে পারে। তবে অন্যদিকে অনেকেই মনে করছেন, কালিন ভাইয়ার বদলে গুড্ডু ভাইয়ার চরিত্রে বেশি মানাবে হৃতিককে।

উল্লেখ্য, সিরিজটি নির্মাণের দায়িত্বে রয়েছেন করণ অংশুমান ও পুনীত কৃষ্ণ। বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আলি ফজল, শ্বেতা ত্রিপাঠি শর্মা, বিজয় ভার্মা, পঙ্কজ ত্রিপাঠি, রাসিকা দুগ্গল, আনজুম শর্মা, প্রিয়াংশু পেনিউলি, শিবা চাড্ডা, রাজেশ তাইলাং এবং হর্ষিতা গৌরকে। মির্জাপুরের প্রথম দুটি সিজন ছিল সুপারহিট। পঙ্কজ ত্রিপাঠি, দিব্যেন্দু, রসিকা দুগ্গল এবং শ্বেতা ত্রিপাঠির অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা