সারাদেশ

খুলনায় ভ্যাক্সিন প্রদান কমিটি’র সভাপতির টিকা গ্রহণ

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় কোভিড-১৯ প্রতিষেধক টিকা গ্রহন করেছেন খুলনা জেলা করোনা ভাইরাস ভ্যাক্সিন প্রদান কমিটি’র সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ এবং সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) কোভিড-১৯ প্রতিষেধক টিকা গ্রহণ করেন তারা। টিকা গ্রহণের পর জেলা প্রশাসক অনুভূতি প্রকাশ করে বলেন যে, অত্যন্ত সুন্দর পরিবেশে টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে এবং টিকা গ্রহণের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তিনি জনগণকে যথাযথ প্রক্রিয়ায় রেজিস্ট্রেশনপূর্বক টিকা গ্রহণেও উদ্বুদ্ধ করেন।

তিনি আরো বলেন বিশ্বের বিভিন্ন উন্নত দেশের চেয়ে ও অত্যন্ত দ্রুত সময়ে জনগণের জন্য কোভিড-১৯ ভ্যাক্সিন নিশ্চিত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া করোনা প্রতিষেধক টিকা নিয়েছেন খুলনা চেম্বার সভাপতি কাজী আমিনুল হক সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও গনমাধ্যম কর্মীরা।এছাড়াও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা আজ চতৃর্থ দিনে করোনা টিকা নিয়েছেন ৪১৬২ জন। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় মোট ২৩৩১ জনকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যে ১৮৩৯ জন পুরুষ ও ৪৯২ জন মহিলা ।

অন্যদিকে নয়টি উপজেলায় মোট ১৮৩১ জনকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যে ১২৩০ জন পুরুষ ও ৬০১ জন মহিলা । খুলনার বটিয়াঘাটা উপজেলায় মোট ৩১০ জন। এর মধ্যে ১৯৯ জন পুরুষও ১১১ জন মহিলা, দাকোপ উপজেলায় মোট ২২৪ জন। এর মধ্যে ১৫১ জন পুরুষও ৭৩ জন মহিলা, দিঘলিয়া উপজেলায় মোট ১১০ জন। এর মধ্যে ৮৬ জন পুরুষও ২৪ জন মহিলা, ডুমুরিয়া উপজেলায় মোট ২৬৮ জন। এর মধ্যে ১৭৬ জন পুরুষও ১০১ জন মহিলা, ফুলতলা উপজেলায় মোট ২০০ জন। এর মধ্যে ১৩০ জন পুরুষও ৭০ জন মহিলা, কয়রা উপজেলায় মোট ১৯৩ জন। এর মধ্যে ১৩৩ জন পুরুষও ১৬০ জন মহিলা, পাইকগাছা উপজেলায় মোট ২৭০ জন। এর মধ্যে ১৮৭ জন পুরুষও ৮৩ জন মহিলা, রুপসা উপজেলায় মোট ১২৮ জন। এর মধ্যে ৭৯ জন পুরুষও ৪৯ জন মহিলা, ও তেরখাদা উপজেলায় মোট ১২৮ জন। এর মধ্যে ৯৮ জন পুরুষও ৩০ জন মহিলা কে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা দেয়া হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া কার্যক্রম চলে। এসময় এই নিয়ে ৪র্থদিনে মোট ৯ হাজার ৬শ ৩০ জন প্রতিষেধক টিকা নিয়েছেন।


সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোরেলগঞ্জে শিক্ষককে মারধরের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল (স্নাতক...

ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর যৌথ উদ্যোগে ক্ষুুদ্র ও মাঝ...

এমপিওভুক্ত শিক্ষকদের ইনক্রিমেন্ট কার্যকর

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জুলাই থেকেই ইন...

কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বৈঠক

কার্বন নিঃসরণ হ্রাস করে আন্তর্জাতিক কার্বন ক্রেডিট অর্জনের সম্ভাবনা বাড়াতে সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা