সারাদেশ

রোগী মৃত্যুর জেরে হাসপাতালে স্বজনদের হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: রোগীকে যথাসময়ে চিকিৎসা না দেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর করেছে রোগীর স্বজনরা।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগর এ ঘটনা ঘটে। এ ঘটনায় জরুরি বিভাগে দুই ঘণ্টা চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবুল মিয়ার ছেলে আলভী এলাহী (১০) বুধবার আখাউড়া উপজেলার টানমান্দাইলে এসটি চেহলাম অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসক আলভীকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি দেন। এর কিছুক্ষণ পন আলভী মারা যায়। এ ঘটনায় আলভীর স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে জরুরি বিভাগে হামলা চালায়। এ সময় তারা জরুরি বিভাগে থাক কর্তব্যরত চিকিৎসকের কক্ষের কাঁচে ঘেরা বেষ্টনী ভেঙে ফেলে।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এ. বি. এম. মুছা চৌধুরী জানান, 'রোগীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে স্বজনদের জানানো হয়, রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হবে। কিন্তু তখন রোগীর লিগ্যাল অভিভাবক উপস্থিত না থাকায় চিকিৎসা দিয়ে সার্জারি বিভাগে পাঠানো হয়। পরে সেখানেই তার রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় স্বজনরা উত্তেজিত স্বজনরা আমাদের উপর হামলা করে'।

তবে মৃত আলভীর স্বজনরা অভিযোগ করে বলেন, 'জরুরি বিভাগে নিয়ে আসার পর আলভীকে কোনো চিকিৎসা দেয়া হয়নি। দীর্ঘ সময় তাকে ফেলে রাখা হয়। চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, হাসপাতালে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। অভিযোগের বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিলেন বিজ্ঞানী ড. আব্দুল আজিজ

যশোর জেলার কেশবপুর উপজেলার কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে চলমান...

ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের শঙ্কা

আবহাওয়া অফিস আজ সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের...

স্ত্রীকে জমি লিখে না দেওয়ায় খুন হলেন ব্যবসায়ী

স্ত্রীকে জমিজমা লিখে না দেওয়ায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে খুন হয়েছেন আলু ব্যবসা...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় কোটি টাকার ‘অদৃশ্য ব্যবসা’

রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাকে ঘিরে তৈরি হয়েছে এক ধরনের অদৃশ্য অ...

সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সময়ের সঙ্গে নিরাপত্তার ধারণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা