সারাদেশ

খুলনায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার বিএল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) পৃথক পৃথক সময়ে নগরীর দৌলতপুর এলাকায় দুটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসব কর্মসূচিতে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে এসব কর্মসূচি থেকে।

দুপুর সোয়া ২টার দিকে সরকারি ব্রজলাল (বিএল) কলেজ শিক্ষক পরিষদের ব্যানারে খুলনা-যশোর মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামানের সভাপতিত্বে ও অধ্যাপক শংকর কুমার মল্লিকের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন, খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেন, সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক খান আহমেদুল কবির চাইনিজ, সরকারি বিএল কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. খন্দকার হামিদুল ইসলাম ও বিএল কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফারুখে আজম ও আব্দুস সালাম।

এরআগে বেলা ১১টার দিকে সরকারি ব্রজলাল কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দৌলতপুর শহীদ মিনারের সামনেও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন রাকিব মোড়ল, নিশাত ফেরদাউস অনি, শেখ মো. রিয়াজ সাহেদ, ইয়াছিন গাজী, এনামুল হক, বিল্লাল হোসেন, তামিম হাসান শফিক, কাজল কুমার দে, মো. রেদোয়ানুল ইসলাম, মাশুক, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, রাকিব, শামীম প্রমুখ। এছাড়াও বিভিন্ন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা নগরী দৌলতপুর থানাধীন বি এল কলেজের শিক্ষক মোহাম্মদ আলী প্রতিদিনের ন্যায় কলেজের কাজ শেষ করে সোনালী ব্যাংকের সামনে এসে দেখে দুইজন ছেলে মেয়ে বসে অশ্লীল কার্যকলাপ করছে। তখন তাদের ওখান থেকে চলে যেতে বলে। তখন ছেলেটি ফোন করে লোকজনকে ডেকে নিয়ে এসে শিক্ষক মোহাম্মদ আলীকে ৭/৮ জন বখাটে এলোপাতাড়ি কিল-ঘুষি ও পাথর দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে তিনি মাথায় জখম হয়। পরে তার আত্মীয় স্বজন ও শিক্ষকরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে খুমেক হাসপাতালে সার্জারী বিভাগে চিকিৎসার জন্য ভর্তি করান।

বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। শিক্ষক মোহাম্মদ আলী নগরীর দৌলতপুরের পাবলা মোল্লার মোড়ের মো. মতিয়ার রহমান মুন্সীর ছেলে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, আহত শিক্ষকের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।


সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা