সারাদেশ

কুলাউড়ার পৌর নাগরিকদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলারদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান বুধবার (১০ ফেব্রুয়ারি) পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।

নেছার আহমদ (এমপি) বলেন, দীর্ঘ ২১ বছর পর পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মেয়র নির্বাচিত করেছেন কুলাউড়া পৌরবাসী। জেলার ৪টি পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাবো। সার্বিক উন্নয়ন নিশ্চিত করার দায়িত্ব এখন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর। সেই সাথে উন্নয়ন বরাদ্দ যাতে বেশি আসে সেই দাবি জানাবো।

মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে আলাচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মিসবাহুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি খুরশীদ আলী, সাধারণ সম্পাদক গৌরা দে, কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু ও আতাউর রহমান চৌধুরী সোহেল প্রমুখ।

নব নির্বাচিত মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন বলেন, কুলাউড়া পৌরবাসীর উন্নত জীবনমান নিশ্চিত করতে আমি কাজ করে যাবো। পৌরবাসির অংশ গ্রহণের ভিত্তিতে সকল উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে নেয়া হবে। কুলাউড়া পৌরসভার প্রধান সমস্যা যানজট ও জলাবদ্ধতা। অগ্রাধিকার ভিত্তিতে এগুলো নিরসন করা হবে।


সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা