সারাদেশ

ভোলায় জেলা প্রশাসকসহ টিকা নিলেন ৯৪০ জন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভয় কাটিয়ে উৎসাহর মধ্যদিয়ে করোনা ভ্যাকসিন টিকা নিচ্ছেন দ্বীপ জেলা ভোলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সর্বসাধারণ মানুষ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) চতুর্থ দিনে এসে টিকা নিলেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ও ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর সহ ৯৪০ জন।

বুধবার দুপুরে ভোলা সদর হাসপাতালে টিকাদানের বুথ এসে জেলা প্রশাসক তার সস্ত্রীকে সাথে নিয়ে করোনার টিকা গ্রহণ করেন। এর পরে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর সহ জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট, শিক্ষক, পুলিশ সদস্য অনেকেই টিকা গ্রহণ করেন।

ভোলা জেলার ৭ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন টিকা কার্যক্রম এর স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে বাংলাদেশ রেডক্রিসেন্ট ভোলা জেলা ইউনিট এর যুব সদস্যরা।

এসময় জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানায়। তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশই এই করোনা ভ্যাকসিন এর টিকা পায় নি। সেখানে বাংলাদেশ খুব সহজেই টিকা পেয়েছে। সরকার এই ভ্যাকসিন বিনামূল্যে সবাইকে দিচ্ছে। তাই সবাই টিকা নিয়ে নিরাপদ থাকুন। সুস্থ থাকুন। করোনা ভ্যাকসিন সুরক্ষিত ও নিরাপদ উল্লেখ্য করে সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান।

জেলা ভোলা সদর উপজেলায় ৩১০ জন, দৌলতখান উপজেলার ১১০ জন, বোরহানউদ্দিন উপজেলায় ১৬১ জন, তজুমদ্দিন উপজেলায় ৮৪ জন, লালমোহন উপজেলায় ১৯০ জন, চরফ্যাশন উপজেলায় ৫৯ জন ও মনপুরা উপজেলায় ২৬ জন চতুর্থ দিনে করোনার ভ্যাকসিনে টিকা কার্যক্রমে অংশগ্রহণ করেন । যার মধ্যে ৬৭৬ জন পুরুষ ও ২৬৪ জন নারীরা করোনার ভ্যাকসিনে টিকা নিয়েছেন।

ভোলা জেলায় বুধবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত ২১৫১ জন করোনা ভ্যাকসিন এর টিকা নিয়েছেন।

সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম জানান, যারা ভ্যাকসিন টিকা নিচ্ছেন আমরা বিভিন্ন পর্যায়ে তাদেরকে ফলোআপ করছি, খোজঁ খবর রাখছি। এখন পর্যন্ত কারও কোন ধরনের সমস্যার সৃষ্টি হয়নি। ভ্যাকসিন নিয়ে সবাই সুস্থ রয়েছেন। সকাল ৯টা থেকে বিকেল ৩ পর্যন্ত টিকা প্রদান চলবে।


সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা