সারাদেশ

ট্রেনের সঙ্গে ধাক্কায় ট্রাক শ্রমিক নিহত

নিজম্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনায় মালবাহী ট্রেনের ধাক্কায় ট্রাকের সাজু (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজু দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শরা জানান, ভারত থেকে আসা একটি মালবাহী ট্রেন থেকে সাজুসহ কয়েকজন শ্রমিক মালামাল নামিয়ে অপর একটি ট্রাকে ভর্তি করছিল। এ সময় ওই ট্রাকের হেলপার রিয়াদ ট্রাকটি পিছিয়ে নিতে যায়। ট্রাককে পেছনের দিকে নিতে গেলে ওয়াগনের সঙ্গে ধাক্কা লাগে। থেমে থাকা মালবাহী ট্রেন ও ট্রাকের মাঝখানে পড়ে শ্রমিক সাজু ঘটনাস্থলেই নিহত হন।

দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, নিহত শ্রমিকের পরিবার ও ট্রাকের হেলপারের মধ্যে মীমাংসা হয়ে গেছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই সাজুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা