সারাদেশ
রায়পুর পৌর নির্বাচন

বড় ভাই হতে চায় মেয়র ছোট ভাই কাউন্সিলর 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার নির্বাচনে এক পরিবারেই দুই ভাই মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- নাসির উদ্দিন সগির ও তার ছোট ভাই তাইফ উদ্দিন শান্ত। নাসির স্বতন্ত্র মেয়র পদে তাইফ ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন।

নাসির রায়পুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। তিনি একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গত সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে কাজী শহিদ ইসলাম পাপুলের পক্ষে ভোট করায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

নাসির ও তাইফ পৌরসভার দেনায়েতপুর এলাকার নুরুল ইসলাম মুন্সি বাড়ির বাসিন্দা।

এদিকে সগির ছাড়াও রায়পুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট, বিএনপির এবিএম জিলানী, ইসলামী আন্দোলনের আবদুল খালেক ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মনির আহমেদ মনোনয়ন জমা দিয়েছেন।

রুবেল ভাট কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য। জিলানী রায়পুর পৌরসভার সাবেক দুইবারের মেয়র ও পৌর বিএনপির সভাপতি।

নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, ঋণ খেলাপি ও দাখিল করা কাগজপত্রে ত্রুটি থাকায় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে আহসান উল্যা, ৩ নম্বর ওয়ার্ডের মো. ইউসুফ ও ৯ নম্বর ওয়ার্ডের গোলাম হায়দারের প্রার্থিতা চূড়ান্ত হয়নি। এজন্য তারা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন। এছাড়া ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিএনপি সমর্থিত ফেরদৌসী আরা স্বপ্না একমাত্র প্রার্থী। তিনি বিনাপ্রতিদ্বন্দিতায় জয়ের পথে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি রায়পুর পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন হওয়ার কথা রয়েছে। ১১ ফেব্রুয়ারি মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। হলফনামা যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

রায়পুর পৌরসভায় ২৩ হাজার ৬৩১ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ১১ হাজার ৬৪১ ও নারী ১১ হাজার ৯৯০ জন। ইলেকট্রনিক ভোট মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দীন বলেন, এখনো পর্যন্ত পাঁচজন মেয়র প্রার্থী, ৫৬ জন সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি চলছে।


সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা