সংগৃহীত
সারাদেশ

মহিলাদের গায়ে হাত তুললেন ইউপি চেয়ারম্যান 

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: বকেয়া বেতন ও বোনাসের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুর বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

আরও পড়ুন: যোগদান করেননি আলোচিত শিক্ষক হাসিনা

শনিবার (৩০ মার্চ) সকাল ৮টা থেকে দুপুরে ১২টা পর্যন্ত রাখালিয়া বাজার এলাকায় রায়পুর-ঢাকা অঞ্চলিক মহাসড়কে অবস্থান নেয়। পরে ৩ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এতে করে সড়কের দু-পাশে দীর্ঘ যানজট সৃৃষ্টি হয়। এক পর্যায়ে সড়ক থেকে পুলিশ লাটিচার্জ করে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশের লাঠি চার্জের পাশাপাশি মহিলা কর্মীদের গলা টিপে ধরা সহ গাঁয়ে হাত তুললেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউসুফ জালাল কিসমত।

আন্দোলনকারী শ্রমিকরা জানান, কারখানার মালিক পক্ষ শনিবার সকালে শ্রমিকদের ৩ মাসের বেতন, ২ মাসের ওভারটাইম ও ঈদ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু কারখানা মালিকপক্ষ তা না দেওয়ায় কর্মবিরতি দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করতে বাধ্য হন তারা। সকাল ৮টা থেকে ১২ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এছাড়া চুক্তি অনুুযায়ী মালিকপক্ষ শ্রমিকদের কোনো সুযোগ-সুবিধা দিচ্ছে না বলে অভিযোগ করেন তারা। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান ও রায়পুর থানার ওসি ইয়াছিন মজুমদার ঘটনাস্থলে এসে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

এদিকে শ্রমিকদের অভিযোগের বিষয়ে মালিক পক্ষের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি ।

গায়ে হাত তোলার বিষয়ে ইউপি চেয়ারম্যান কিসমত জানান, আমি পুলিশের সাথে তাদেরকে সরিয়ে দিতে গিয়েছি। আমি তাদের গায়ে হাত তুলিনি।

সড়ক অবরোধের পর শ্রমিকদের সরিয়ে দেয় বলে জানান রায়পুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সাদি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা