সংগৃহীত
সারাদেশ

একটি রাস্তাও কাঁচা থাকবে না

জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য (নৌকার) প্রার্থী এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন নিজ ইউনিয়নবাসীকে প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন, এবার এমপি নির্বাচিত হলে চররুহিতা ইউনিয়নের একটি রাস্তাও কাঁচা থাকবে না।

আরও পড়ুন: বরিশালে প্রধানমন্ত্রীর জনসভা শুরু

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নিজ ইউনিয়ন চররুহিতা ইউনিয়নের রসূলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এই প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, আমাকে খুঁজতে হয় না। আমি সবসময় আপনাদের চারপাশে আছি। আপনাদের এলাকার উন্নয়ন নিয়েই আমার ভাবনা। আপনারা শুধু আমাকে একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করেন। আমার প্রতীক নৌকা।

৭ তারিখ ভোট কেন্দ্র গিয়ে নৌকা মার্কা একটা ভোট দিবেন। আমি আপনাদের দুই চোখের নয়ন হয়ে থাকতে চাই। অতীতে আপনাদের বিপুল ভোটে আমি (নয়ন) এমপি হয়েছি। আপনারাই দেখছেন আমি কি কি উন্নয়ন করছি। আমার এ উন্নয়ন চিত্র অব্যাহত রাখতে একটি করে ভোট চাই আপনাদের। দেখুন মানুষ আগে একটা ডিও লেটারের জন্য এমপিদের পিছু-পিছু ঘুরতো। আর আমি (নয়ন) যেখানে-সেখানে ডিও লেটার দিয়ে আসছি আপনাদের।

আরও পড়ুন: বরিশালে প্রধানমন্ত্রীর জনসভা শুরু

বিগত সময়ে নিজের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে নয়ন বলেন, রায়পুর আসনে এলজিইডির মাধ্যমে ৩০২ কোটি টাকার রাস্তা ঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করেছি। এছাড়াও টি আর কাবিখার মাধ্যমে মসজিদ, মাদরাসা, এতিমখানা, কবরস্থান, স্কুল-কলেজ ও রাস্তাঘাটসহ সামাজিক অবকাঠামোগত সংস্কারে ১৪ কোটি ৬০ লাখ টাকার উন্নয়ন করা হয়েছে। বিনামূল্যে ৬৪৭টি ডিপ টিউবওয়েল বিতরণ করা হয়েছে। এছাড়াও লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী ঘোষিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন, নার্সিং ইনস্টিটিউট অনুমোদন, মিনি স্টেডিয়াম-মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন, নৌ-বন্দর উন্নতিকরণসহ ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা