সংগৃহীত
সারাদেশ

বাসের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি: মেহেরপুর জেলার গাংনীতে বাসের ধাক্কায় মোকারম হোসেন (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক মোতালেব হোসেন।

আরও পড়ুন: নওগাঁ-২ আসনের প্রার্থীর মৃত্যু

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল নামকস্থানে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত মোকারম হোসেন এসিআই ফুড এর বিক্রয় প্রতিনিধি ও আহত মোতালেব হোসেন প্রাণের রাইস গ্রুপের বিক্রয় প্রতিনিধি। মোকারমের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায় ও মোতালেবের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। মেহেরপুরের পরিবেশক তাদের পরিচয় নিশ্চিত করেছেন এসিআই ফুডের হাসিনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আখতারুজ্জামান।

আরও পড়ুন: জাল টাকাসহ আটক ১

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মেহেরপুর শহর থেকে পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে মোটরসাইকেলে বামুন্দীর দিকে যাচ্ছিলেন মোকারম ও মোতালেব। তেরাইল কলেজের কাছে পৌঁছালে কুষ্টিয়াগামী একটি দ্রুতগামীর বাস পেছন থেকে তাকে তাদের ধাক্কা দেয়। এই সময় মোটরসাইকেল চালক মোতালেব রাস্তার পাশে ছিটকে পড়লেও আরোহী মোকারম হোসেন পড়েন বাসের চাকার নিচে। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। বাসটি দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পুলিশ জানায় পরে বামুন্দি বাসটি আটক করা হয়েছে। আহত মোতা‌লেব প্রাথ‌মিক চি‌কিৎসা নি‌চ্ছেন।

ঘটনাস্থল থেকে গাংনী থানার এস আই আতিকুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া করছে পুলিশ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা