সংগৃহীত
সারাদেশ

যোগদান করেননি আলোচিত শিক্ষক হাসিনা 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি নার্সিং কলেজের আলোচিত নার্স শিক্ষক হাসিনা তাজমিন ঝালকাঠি নার্সিং কলেজের শিক্ষার্থীদের ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যা বানোয়াট এবং গুজব রটানোর অভিযোগ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ।

আরও পড়ুন: দাঁড়ানো ট্রেনে ইঞ্জিনের ধাক্কা, আহত ৫০

কলেজ অধ্যক্ষ তার চিঠিতে উল্লেখ করেছেন হাসিনা তাজমিন নিজ স্বার্থ উদ্ধার করার জন্য তিনি আরো কিছু নার্স শিক্ষকের সাথে যোগ সাজসে কলেজের বিরুদ্ধে নানা ষরযন্ত্রে লিপ্ত হয়। এ সকল শিক্ষক বিভিন্ন অনিয়মের সাথে জড়িত। তাদের নিয়ে একটা শক্তিশালী সিন্ডিকেট তৈরি করেন নার্স শিক্ষক হাসিনা তাজমিন।

সর্বশেষ গত মাস থেকে কলেজে সাংবাদিক এনে বিভিন্ন রকম মিথ্যা তথ্য দিয়ে স্থানীয় বিভিন্ন পত্রিকায় নিউজ করান। সেখানে ছাত্রীদের নামে বলা হয়েছে ছাত্রীরা এই কলেজে যৌন হয়রানীর স্বীকার হচ্ছেন। ছাত্রীরা সংবাদকর্মীর কাছে প্রতিবাদ করে বলেছেন এরকম কোন কাজ হয়নি। আমাদেরকে হেয়প্রতিপন্ন করার জন্য এই কাজ করছেন আমাদের হাসিনা ম্যাম। হাসিনা তাজমিন বিভিন্ন অনিয়ম করে নিজের সিন্ডিকেটের মাধ্যমে নিজের অবস্থান মজবুত করে কলেজটিকে নিজের আয়ত্ত্বে রেখে ইচ্ছেমত পরিচালনা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

আরও পড়ুন: এক পায়ে হেঁটে কলেজে যায় ইয়াছমিন

গত ২০ মার্চ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ঝালকাঠি নার্সিং কলেজের আলোচিত নার্স শিক্ষক হাসিনা তাজমিন এর জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে বদলির আদেশ হয়। এই আদেশে তিন কর্ম দিবসের মধ্যে যোগদান করতে বলা হয়। যদি তিন কর্মদিবসের মধ্যে যোগদান না করেন তাহলে চার (৪) কর্ম দিবসের দিন (স্টান্ড রিলিজ) সরাসরি অব্যহতি বলিয়া গন্য হবে। ২০ মার্চ তারিখ আদেশ জারি হওয়ার ২৪ মার্চ ৩ কর্মদিবস অতিবাহিত হলেও ১০ দিনেও বদলিকৃত স্থানে যোগদান করেননি তিনি। তবে বদলি ঠেকাতে তিনি মরিয়া হয়ে দৌড়ঝাঁপ করছেন। তার পক্ষ্যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স সজল মৃধা স্বাস্থ্য বিভাগে তদ্বির করছেন।

হাসিনা তাজমিন বলেন, আমি উর্ধতন কর্তৃপক্ষের কাছে তদন্তের কথা বলে যোগদান করিনি। তদন্ত শেষ হলে যোগদান করব।

আরও পড়ুন: বেতনের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স সজল মৃধা জানান, আমার চাচাতো ভাই সুশান্ত মৃধা ঝালকাঠি নাসিং কলেজের শিক্ষক। কিন্তু আমি কখনোই ওই কলেজ নিয়ে চিন্তা করিনি। এ অভিযোগ সত্য নয়।

জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ রানী রহমান বলেন, হাসিনা জামানকে ৩ দিনের মধ্যে আমাদের কলেজে যোগদানের নির্দেশনা তিনি না মানায় ডিজি মহোদয়ের কাছে লিখিত জানিয়েছি। তারা কারন অনুসন্ধান করে ব্যবস্থা নিবেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা