সারাদেশ

নিহত প্রভাষকের পরিবারের পাশে জেলা পরিষদ

আল-মামুন, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে অগ্নিদগ্ধ হয়ে নিহত প্রভাষক মাও শ্রীজিতার পরিবারের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল নিহতের বাড়িতে এসে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী নগদ ৫০ হাজার টাকা ও শীতবস্ত্র তুলে দেন।

এ সময় নিহতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন জানান তিনি। এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলমসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

সোমবার রাত আনুমানিক ১১টার দিকে অগ্নিকাণ্ডে নিজ বাড়ির ভিতরে আটকে অগ্নিদগ্ধ হয়ে মর্মাতিকভাবে মৃত্যুবরণ করে খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক মাও শ্রিজিতা দেওয়ান (৩২)। তিনি দুই বোন এক ভাইয়ের মধ্যে দ্বিতীয়। মাও শ্রীজিতা দেওয়ানের বাবা ম্যাকাঞ্জ দেওয়ান জানান, অগ্নিকাণ্ডে ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। আগুন ছড়িয়ে যাওয়ায় মাও শ্রীজিতা ঘর থেকে বের হতে পারেননি।

অগ্নিকাণ্ডে ঘটনায় রাতের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে, সংরক্ষিত আসনের মহিলা এমপি বাসন্তি চাকমা, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ।

নিহত প্রভাষক মাও শ্রীজিতা দেওয়ান এর মৃত্যুতে শোক ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা পরিষদ সদস্য এ্যাড. আশুতোষ চাকমা, এমএ জব্বার, মেমং মারমা, মাঈন উদ্দিন, শতরূপা চাকমা, শাহিনা আক্তার, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দেওয়াসহ অনেকেই।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা