সারাদেশ

নিহত শিক্ষিকা রুনীর স্বর্ণ উদ্ধার: ডোমসহ আটক ৩

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার কালাচাঁন মোড়ে ৭ ফেব্রুয়ারি বাস ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে বনবাড়ীয়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মৃত ইসাহাক তালুকদার ও মৃত ফরিদা খানমের মেয়ে এবং ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রহমান স্ত্রী ইফরাত সুলতানা রুনী (৩৮), তার ছেলে মাশবুবুর রহমান ওয়াদী (১২) ও মেয়ে সোয়াবা রহমান (৬) নিহত হয়।

ঘটনাস্থল থেকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ নিহত শিক্ষিকা ও ছেলের লাশ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। জেলা ম্যাজিষ্ট্রেট বরাবর পারিবার থেকে ময়নাতদন্ত না করার পরিপ্রেক্ষিতে আবেদন করে নিহত লাশ ও ছেলেকে দাফনকার্য্য সম্পন্ন করার জন্য রোববার সন্ধ্যায় মর্গে থেকে লাশ বাসায় নিয়ে যায়।

পরিবার সূত্রের অভিযোগের আলোকে নিহত শিক্ষিকার সঙ্গে স্বর্ণ একটি গলার চেইন, দুইটি অ্যাংটি, দুইটি হাতের বালা, একজোড়া কানের দুল ও নাকফুল ছিল। মর্গে থেকে লাশ পাওয়ার পর শিক্ষিকার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার পায়নি মর্মে সিরাজগঞ্জ সদর থানাকে অবগত করেন। পুলিশ সোমবার ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের ডোম রানা, শাহ আলম, সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদে স্বর্ণ একটি গলার চেইন, দুইটি অ্যাংটি, দুইটি হাতের বালা, একজোড়া কানের দুল ও নাকফুল উদ্ধার করেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী বলেন, ৩ জন ডোমকে আটক করে জিজ্ঞাসাবাদে নিহত শিক্ষিকার স্বর্ণলঙ্কার উদ্ধার করেছি। পরিবারের নিকট হস্তান্তর করব।

এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের আরএমও ফরিদুল ইসলাম বলেন, এবিষয়ে আমি অবগত নয়। যদি এই ধরনের ঘটনা ঘটে অবশ্যই ডোমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব।

উল্লেখ্য, রোববার (৭ ফেব্রুয়ারি) স্কুল শিক্ষিকা রুনী তার ছেলে ও মেয়েকে নিয়ে ব্যাটারিচালিত রিকশাযোগে শহরে যাচ্ছিলেন। তারা কালাচাঁন মোড় এলাকায় পৌঁছালে এনায়েতপুর দরবার শরীফ থেকে সিরাজগঞ্জগামী জাহাঙ্গীর পরিবহনের একটি বাস সামনের একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে রিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে রিকশাটি ট্রাকের পেছনে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্কুল শিক্ষিকার রুনী ও তার ছেলে নিহত হয়। এসময় গুরুতর আহত হয় রিকশাচালক চাঁন মিয়া ও শিশু সোয়াবা রহমান।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক শিশু সোয়াবা রহমানকে মৃত ঘোষণা করে।

সান নিউজ/আকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা